ভেন্ডিং মেশিনে বিনামূল্যে মাস্ক দিবে রেজার

১৮ মে, ২০২০ ০১:৩৮  
রেজার মূলত গেমিং অ্যাক্সেসরিজ তৈরির জন্য বিখ্যাত। তবে করোনাভাইরাস মহামারিতে কোম্পানিটি অনেকেরই আর্কষণ জুগিয়েছে। ভেন্ডিং মেশিনের মাধ্যমে সিঙ্গাপুরে বিনামূল্যে মাস্ক বিতরণ করবে রেজার। খবর ম্যাশেবল। রেজার জানায়, সিঙ্গাপুরের ১৬ বছর বয়সী থেকে এর উর্দ্ধের প্রতি নাগরিকের জন্য প্রায় ৫০ লাখ সার্জিক্যাল মাস্ক বিনামূল্যে বিতরণ করবে। তবে চাইলে অধিক পরিমানে কিনতে পারবেন আগ্রহীরা। তবে সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় ৫৭ লাখ। ফলে রেজারের এই উদ্যোগ অধিকাংশ মানুষের কাছেই পৌঁছাবে। দেশটির বিজনেজ ডিস্ট্রিকের মল এবং কো-ওয়ার্কিং সেন্টানে ২০টি মাস্ক ভেন্ডিং মেশিন স্থাপন করবে রেজার। আগামী ১ জুন নাগাদ এগুলো তৈরি হয়ে যাবে, যখন দেশটির লকডাউন শথিল হতে পারে। সিঙ্গাপুরের নাগরিক ও অধিবাসীরা রেজার পে’র মাধ্যমে একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে একটি মাস্ক বিনামূল্যে নিতে পারবে। ডিবিটেক/বিএমটি